Skip to main content

Posts

রাতে ঘুম আসে না? এখন কী করবেন যা করলে আপনার সহজে ঘুম আসবে? জানুন কিছু টিপস

ঘুম সমস্যা সবচাইতে বড় সমস্যাগুলোর মধ্যে একটি। ঘুম না হলে বা ঘুমে সমস্যা হলে অথবা ঘুম কম হলে আমাদের স্বাভাবিক কর্মকাণ্ডে এর প্রভাব পড়ে মারাত্মকভাবে। এই ঘুমের সমস্যা থেকেই নানা ধরণের প্রাণঘাতী রোগ দেহে বাসা বাঁধতে পারে। তাই ঘুম সমস্যা সমাধান করা অনেক গুরুত্বপূর্ণ। ১) দুপুরের খাবারের পর থেকে চা/কফি পান করবেন না যারা ঘুমের সমস্যায় ভোগেন তাদের চা/কফি থেকে দূরে থাকাই ভালো। বিশেষ করে দুপুরের খাবারের পর থেকে একেবারেই চা/কফি পান করা উচিত নয়। কারণ চা/কফির ক্যাফেইন ঘুমের উদ্রেকে বাঁধা প্রদান করে থাকে। ২) আপনার কতোটুকু ঘুমের প্রয়োজন তা নির্ণয় করুন আপনার কতোটুকু ঘুমের প্রয়োজন তা নির্ণয় করে নিন। ঘুম পেলে ঘুমিয়ে পড়ে দেখুন আপনাআপনি কতোটা সময় পর ঘুম ভাঙে। ঠিক ততোটুকু সময়ই ঘুমানোর চেষ্টা করুন। জোর করে ঘুম থেকে উঠা এবং জোর করে বেশি ঘুমাবেন না একেবারেই। ৭-৮ ঘণ্টা বা যতোটুকু ঘুমের প্রয়োজনই থাকুক না কেন যখন ঘুম থেকে উঠতে হবে তার হিসেব অনুযায়ী ঘুমাতে চলে যান। ৩) শোবার ঘর থেকে সকল ধরণের ঘুম বিরোধী জিনিস সরিয়ে ফেলুন টিভি, ল্যাপটপ এমনকি প্রয়োজনে মোবাইল ফোন সহ ঘুমাতে সমস্যা সৃষ্টি করে এমন সকল জিন...

অতিরিক্ত চুলকানী, কেন হয়? কী করবেন প্রতিকার হিসেবে?

এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সার্জারি বিশেষজ্ঞ [এমবিবিএস (ডিএমসি), এফসিপিএস (সার্জারি) বিশেষ ট্রেইনিং বৃহদন্ত্র ও পায়ুপথ সার্জারি] ডা. মীর রাশেখ আলম অভি। সাধারণত মলদ্বার ও এর আশপাশে চুলকানি হয়ে থাকে। নারীদের চেয়ে পুরুষরা বেশি আক্রান্ত হয়ে থাকেন এবং অধিকাংশ ক্ষেত্রেই এর কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। অপরিষ্কার থাকা এবং অতিরিক্ত মলদ্বার পরিষ্কার দুটোই মলদ্বারে চুলকানির তৈরি করতে পারে। কিছু কিছু সুগন্ধি সাবান, রঙিন-সুগন্ধি ও খসখসে টয়লেট পেপার ব্যবহারও চুলকানির অন্যতম কারণ হতে পারে। যারা অতিরিক্ত ঘামান তাদের চুলকানি হওয়ার সম্ভাবনা বেশি। ছোটদের ক্ষেত্রে কৃমি চুলকানির প্রধান কারণ। এক্ষেত্রে শিশু রাতে ঘুমের সময় মলদ্বার চুলকায়। বড়দেরও কৃমি হতে পারে। ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণেও চুলকানি হয়। সাধারণত মহিলারা তুলনামূলক বেশি ছত্রাকের আক্রমণের শিকার হন। যৌনবাহিত রোগও মলদ্বারে চুলকানির কারণ হতে পারে। যে সমস্ত চর্ম রোগে শরীরে চুলকানি হয় (যেমন-অ্যালার্জি) সবগুলোই মলদ্বারে চুলকানি করতে পারে। সোরিয়াসিস এবং কন্ট্যাক্ট ডার্মাটাইটিস চুলকানির অন্যতম কারন। কফি, চকলেট, বিয়ার, বাদাম, টমেটো...

ইসলামের কী এমন গুণ রয়েছে যেগুলোর জন্য পৃথিবীর সকল মানুষ ইসলামের দিকে ছুটছে

বর্তমানে পৃথিবীর সবচেয়ে নির্যাতীত, নিঃপীড়িত ধর্ম ইসলাম । ফিলিস্তিন, সিরিয়া, মায়ানমার, কাস্মির সহ পৃথিবীর সকল জায়গায় ইসলাম ধর্মের মানুষরা নির্যাতিত হচ্চে । কিন্তু এতো কিছুর হওয়ার পরে ইসলাম ধর্ম আদর্শ ধর্ম হিসেবে পরিগণিত হচ্চে । ইউরোপ, আমেরিকা, ফ্রান্সসহ উন্নত দেশ গুলোতে সবচেয়ে বেশি ইসলাম ধর্মে ধর্মান্বিত হচ্চে এবং প্রমানিত হচ্চে ইসলামের সকল আইন - কানুন মানবজাতির জন্য সবচেয়ে বেশি কার্যকরী । আসুন জেনে নিই কী এমন কারেক্টার গুণ রয়েছে ইসলাম ধর্মে ১. প্রভূর ধর্ম :  ইসলাম ধর্ম মহান আল্লাহ প্রদত্ত দেওয়া ধর্ম । পৃথিবীতে অনেক ধর্ম আছে যে গুলো মানুষের দ্বারা গড়া, তাদের ধর্ম গ্রন্থ গুলো মানুষের গড়া । মানুষের নিজের মত করে নিজে গড়া । কিন্তু ইসলাম ধর্ম স্বয়ং সৃষ্টিকর্তা দ্বারা তৈরী এবং এ ধর্মের ধর্মগ্রন্থ পবিত্র আল কুরআন সৃষ্টিকর্তা দ্বারা তৈরী । এ ধর্মের সকল বিধান, আইন, কানুন সব কিছু আল্লাহর তৈরী সংবিধান কুরআনের মাধ্যমে হয়ে থাকে । এ ধর্মের মূল বাক্য আল্লাহ বা সৃষ্টিকর্তা এক, অদ্বিতীয় নেই এবং সৃষ্টি যার আইন চলবে তাঁর । ২. মানবতার ধর্ম : মানুষকে ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব দেয় । কথায় ...

কে এই তামান্নাহ ভাটিয়াহ? কী তার পরিচয় যাকে নিয়ে ইন্টারনেটে হইচই জানুন সকল তথ্য

তামান্নাহ্‌ ভাটিয়া জন্মঃ ২১ ডিসেম্বর, ১৯৮৯ সাল বয়স : ৩০ বছর জাতীয়তা : ভারতীয় একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী,যিনি মূলত তেলুগু ও তামিল ছবিতে অভিনয় করেন। ২০০৫ সালে চান্দ সা রোশন চেহ্‌রা ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখেন এবং একই বছরে তেলুগু ও তামিল ছবিতে কাজ শুরুর আগে ইন্ডিয়ান আইডল-১ বিজয়ী অভিজিত সাওয়ান্তের ‘আপ্‌কা অভিজিত’ এ্যালবামের ‘লাফ্‌জো মে’ নামের একটি গানে তাকে মডেল হিসেবে দেখা যায়। একই বছরে তেলুগু ছবি শ্রী দিয়ে প্রথমবারের মতন তেলুগু চলচ্চিত্রে পদার্পণ করেন এবং পরবর্তী বছর তিনি তার প্রথম তামিল ছবি কেদিতেও নাম লিখেন ২০০৭ সালে তিনি কলেজ জীবনের উপর ভিত্তি করে নির্মিত তেলুগু ছবি হ্যাপি ডে’স্‌ ও তামিল ছবি কাল্লোরি নামের নাট্যচিত্রেও অভিনয় করেন। তার কাজগুলো হলো তামিল ছবি অয়ন (২০০৯), পাইয়া (২০১০) এবং সিরুথাই (২০১১)। ২০১১ সালে তিনি ১০০% লাভ (২০১১) করে তেলুগু ছবিতে ফিরে আসেন। তার অন্যান্য ছবিগুলো হলো রাছা (২০১২), ক্যামেরামান গঙ্গা থো রামবাবু (২০১২), থাডাকা (2013), আগাডু (২০১৪), বাহুবলীঃ দ্য বিগিনিং, বেঙ্গল টাইগার (২০১৫),ওপিরি (২০১৬) এবং 'বাহুবলী ২ঃ দ্য কনক্লুশন (২০১৭...

পর্ন আপনি কেন ছাড়বেন? ভয়ংকর ৩৪ টি কারন জানুন এখনই

পর্ন বর্তমান সময়ের এক মহামারি সমস্যা। বেখেয়ালে এতে আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত লাখো তরুণ। তবে আশার কথা হলো, পর্নের বিরুদ্ধে বৈজ্ঞানিক গবেষণা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে সাধারণ মানুষের মাঝে সচেতনতা। তবুও অনেকেই পর্ন আসক্তি থেকে মুক্তির যাত্রা শুরু করার প্রেরণা পায় না। তাদের জন্যই এ আর্টিকেল। এখানে আমরা পর্ন ছাড়ার কয়েকটিকারণ নিয়ে আলোচনা করব। আসুন, শুরু করা যাক। ১) শারীরিক মিলন সম্পর্কে পর্ন কোনো আকর্ষণীয় উপায় জানায় না পর্নের সবচেয়ে বড় মিথ্যাচার হচ্ছে এটা মানুষকে সেক্সচুয়াল ফ্যান্টাসিতে ভোগায়। এসব পর্নে যা দেখানো হয় সেগুলো বাস্তবতার সম্পূর্ণ বিপরীত। বেশি পর্ন দেখার ফলে বাস্তব মিলন তখন মানুষের কাছে পর্নের মতো আকর্ষণীয় মনে হয় না। দেখা দেয় অপ্রাপ্তির বিষণ্ণতা, মনোমালিন্য ও সম্পর্কে টানাপোড়ন। পর্নে যা দেখানো হয় সবটুকুই অতিরঞ্জিত অভিনয় যার সাথে বাস্তবতার সামান্যতম সম্পর্ক নেই। ২) এটা একটা নেশার মতো বাইরে থেকে দেখলে কোকেন আর পর্ন এক জিনিস নয়। কিন্তু বিভিন্ন গবেষণার ফলাফল বলে, মাদকসেবনের ফলে মস্তিস্কে যে হরমোন নিঃসৃত হয়ে আনন্দের অনুভূতি দেয়, পর্ন দেখলেও ঐ ...

কলেজ প্রেম - College Love

আমাদের গল্পের নায়কের নাম শ্রাবন । সে ছোট বেলা থেকে নম্র, ভদ্র, সভ্য । সে খুবই গরিব যার কারনে তাকে টিউশনি করে চলতে হয় । সে প্রতিদিন কলেজে যায় । পড়াশুনা করে ঢাকার একটি কলেজে । ছোট বেলা থেকে সকল ক্লাসে ভালো রেজাল্ড করে স্কুলের স্যারদের অনেক আদর পেয়েছে, মোটামোটি এখন কলেজে ও অনেক ভদ্র। কলেজের সকল স্টুডেন্টরা তাকে অনেক পছন্দ করে,  কিন্তু একটা ছাত্রী খুব পছন্দ করে । পছন্দ করে তাই নয় তাকে অনেক ভালোবাসে নাম তার পিয়ংকা । মেয়েটি ও অনেক সুন্দর কিন্তু অনেক চঞ্চল দুষ্টু । প্রতিদিন কলেজে আসে ঠিকই কিন্তু ক্লাসের স্যার, ছাত্র-ছাত্রীদের অনেক ডিস্টার্ব করে । একদিন শ্রাবন ক্লাসে স্যারের লেকচার অনেক মনোযোগ দিয়ে শুনছিল হঠাৎ তাকে কেউ একজন একটা কাগজ ছুড়ে মারলো কিন্তু কে মারলো সে জানে না । এটিকে খুলে দেখলো তাতে লেখা " I Love you " । সে ওদিক এদিক করে তাকালো কিন্তু সবাই স্যারের লেকচার শুনছে । কাকে সন্দেহ করবে? কে মারতে পারে?  সে এ চিন্তা বাদ দিয়ে ফের স্যারের লেকচার শুনছে । কলেজ ছুটি হওয়ার পর কেউ একজন বললো "এটার উত্তর চাই " কিন্তু কে বললো ধরতে পারতেছে না শ্রাবন । কলেজ থেকে বাহির হওয়ার পর প...

ঈদের কিছু ছড়া - কবি তাজ উদ্দিন সম্রাট

ঈদের খুশি তাজ উদ্দিন ঈদের খুশি ছড়িয়ে পড়ুক আজকে সারা দেশে দুঃখ ভুলে জাগুক সবাই উঠুক আবার হেসে। দুখে যাদের জীবন কাটে আহার নিদ্রাহীন তাদের প্রতি আছে সবার অনেক জমা ঋন। সে ঋন শোধাও এইতো সময়, এমন ঈদের দিনে--- কেউ যেন গো উপোস না রয় ফিন্নি পায়েস বিনে। দুঃখে কাতর এই ধরণীর আবার ফুটুক হাসি জাত বিজাতের বিভেদ ভুলে এসো ভালোবাসি। শাওয়াল মাসের ঐ নতুন চাঁদ যেমনি ছড়ায় আলো তেমনি করে দূর হয়ে যাক মনের সকল কালো। সাওমের ঐ দিনগুলো তে নাজাত পাওয়ার আশায় দিবারাত্রি প্রার্থনাতে চক্ষু  যে জন ভাসায়, তার উসিলায় ঈদের খুশি নামুক সবার নীড়ে দ্বীন দুঃখিদের মাঝেও প্রভু ঈদটা আসুক ফিরে। ঈদ বোনাস তাজউদ্দিন সম্রাট ঈদে যারা বোনাস পেলো করতে ঈদের মার্কেটিং এটা ওটা কিনতে যাদের ব্যর্থ হলো টার্গেটিং! বুঝবে তারা এবার ঠিকই টাকাই কেবল জীবন নয়, টাকা বিহীন এই সমাজের মানুষগুলো কেমন রয়! অলস টাকায় পকেট ভরা বাড়ছে কেবল তাতে ঋণ, বলছি মশাই-- এবার কিছু দ্বীন দুঃখীদের হাতে দিন! এবারের ঈদ ভিন্ন রকম অতীত ঈদের মত নয়--- গরীব দুঃখীর সেবায় সবার হৃদয়টা হোক ব্রত ময়।। ঈদ আনন্দ .........