Skip to main content

ঈদের কিছু ছড়া - কবি তাজ উদ্দিন সম্রাট


ঈদের খুশি
তাজ উদ্দিন

ঈদের খুশি ছড়িয়ে পড়ুক
আজকে সারা দেশে
দুঃখ ভুলে জাগুক সবাই
উঠুক আবার হেসে।

দুখে যাদের জীবন কাটে
আহার নিদ্রাহীন
তাদের প্রতি আছে সবার
অনেক জমা ঋন।

সে ঋন শোধাও এইতো সময়,
এমন ঈদের দিনে---
কেউ যেন গো উপোস না রয়
ফিন্নি পায়েস বিনে।

দুঃখে কাতর এই ধরণীর
আবার ফুটুক হাসি
জাত বিজাতের বিভেদ ভুলে
এসো ভালোবাসি।

শাওয়াল মাসের ঐ নতুন চাঁদ
যেমনি ছড়ায় আলো
তেমনি করে দূর হয়ে যাক
মনের সকল কালো।

সাওমের ঐ দিনগুলো তে
নাজাত পাওয়ার আশায়
দিবারাত্রি প্রার্থনাতে
চক্ষু  যে জন ভাসায়,

তার উসিলায় ঈদের খুশি
নামুক সবার নীড়ে
দ্বীন দুঃখিদের মাঝেও প্রভু
ঈদটা আসুক ফিরে।


ঈদ বোনাস
তাজউদ্দিন সম্রাট

ঈদে যারা বোনাস পেলো
করতে ঈদের মার্কেটিং
এটা ওটা কিনতে যাদের
ব্যর্থ হলো টার্গেটিং!

বুঝবে তারা এবার ঠিকই
টাকাই কেবল জীবন নয়,
টাকা বিহীন এই সমাজের
মানুষগুলো কেমন রয়!

অলস টাকায় পকেট ভরা
বাড়ছে কেবল তাতে ঋণ,
বলছি মশাই-- এবার কিছু
দ্বীন দুঃখীদের হাতে দিন!

এবারের ঈদ ভিন্ন রকম
অতীত ঈদের মত নয়---
গরীব দুঃখীর সেবায় সবার
হৃদয়টা হোক ব্রত ময়।।

ঈদ আনন্দ
..........মো. তা জ উ দ্দি ন  স ম্রা ট

ঈদ এসেছে, আসুক রে ভাই
চাঁদ হেসেছে হাসুক,
গরিব-দুখি ছেলে-বুড়ো
ঈদ আনন্দে ভাসুক।

শুত্রু-মিত্র এক হয়েছে
দূর হয়েছে পাপ,
তিরিশ দিনের সিয়াম শেষে
হয় যে গুনাহ মাফ।

ডাকছে পাখি ময়না- ঘুঘু
খুশি মনে ডাকুক,
ওদের ডাকে খোকা-খুকি
নতুন ভোরে জাগুক।

নতুন জামা, রঙিন ফিতে
খেলনা হাজার-হাজার,
ইচ্ছে মত বাজুক না ভাই
নিষেধ তো নেই আজ আর।

এমন দিন কি আসবে ফিরে
সব জীবনে আর?
কে জানে কার ভবিতব্যে
কেমন সমাচার!

ঈদের দিনে খুশির পায়রা
সকল প্রাণে নাচুক,
ভালোবাসা - সম্প্রীতিতে
বিশ্ব-ভূবণ বাঁচুক।।

Comments

Popular posts from this blog

ইংরেজি শিখার কিছু অসাধারণ টিপস? কিন্তু কী? সেই টিপস?

 ঘরে বসে ইংরেজি শিক্ষা করার অনেক টিপস আপনি ইউটিউব, ফেইসবুক অর্থাৎ অনলাইন জগতে আপনি অনেক দেখেছেন । কিন্তু আপনি কোন একটি টিপস কাজে লাগিয়েছেন?  না!  আপনি লাগান নাই!  যদি লাগাতেন অবশ্যই আপনার একটু হলেও দক্ষতা বাড়তো ।    তাই বলছি যতোই ইউটিউব ফেইসবুকে টিপস দেখুন না কেন?  সেগুলোকে কাজে লাগাতে না পারলে আপনার শুধু শুধু সময় এবং চোখের দৃষ্টি নষ্ট করছেন । তাই আমি আপনাদের জন্য আমার নিজস্ব মতামত অর্থাৎ যেটা আমি নিজে প্রয়োগ করে নিজের একটু হলেও ইংরেজীতে দক্ষতা বাড়াতে পারছি সেগুলো তুলে ধরছি ।  ১.  দৈনিক ১০টি করে হলেও শব্দার্থ মুখস্ত করুন । এবং সেগুলোকে প্রথমে মনে মনে নিজের কথা বলার সময় ইউস করুন পরে প্রকাশ্যে ইউস করুন    ২. চেষ্টা করবেন ইংলিশ রোমান্টিক মুভি দেখতে তবে মনে রাখবেন কোন হিট মুভি যেটাকে সোজা বাংলায় বলে মাইর-ফিটের ছবি ঐগুলো দেখবেন না, কারণ ঐসব মুভির কথাগুলো তেমন একটা বুঝা যায় না । যদি আপনি ভালো ইংরেজি বুঝেন তবে দেখতে পারেন প্রবলেম নেই । ৩. সব সময় ইংলিশ ইভেন্ট দেখার জন্য চেষ্টা করবেন, খেলার ইভেন্ট, গানের ইভেন্ট, প্রতিযোগিতার ইভেন্ট যেগুলো উপ...

দাগনভূঞার সকল তথ্য

আয়তন : ১৬৫.৮৪ বর্গ (কি:মি:) জনসংখ্যা : ২২৫৪৬৪ জন (রিপার্ট-২০১১) সাক্ষরতার হার : ৫৫.৪৮% অবস্থান : এ উপজেলা ফেনী-নোয়াখালী জাতীয় মহাসড়কের(এন ১০৪) উপর অবস্থিত। এই উপজেলার উপর দিয়েই চট্টগ্রাম থেকে নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও বরিশাল বিভাগে যাতায়াত করা হয়।  ফেনী জেলা সদর থেকে এ উপজেলার দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। এ উপজেলার পূর্বে ফেনী সদর উপজেলা , দক্ষিণ-পূর্বে সোনাগাজী উপজেলা , দক্ষিণে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা , পশ্চিমে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা এবং উত্তরে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলা ও চৌদ্দগ্রাম উপজেলা অবস্থিত। নাম করণ : দাগনভূঁইয়া উপজেলার পূর্ব নাম গোপীগঞ্জ, যা ভুলুয়া রাজ্যের অধীনে শাসিত হত। ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, প্রখ্যাত জমিদার শ্রী অরুণ সিং বাহাদুরের স্ত্রীর নাম ছিল শ্রী গোপীদেবী যিনি স্বামীর জমিদারীর দায়িত্ব গ্রহণ করেন। সে থেকে তার নাম অনুসারে জমিদারী স্ট্রেট গোপীগঞ্জ নামে পরিচিতি লাভ করে। জমির আহমেদ-এর সূত্র মতে, পরবর্তীতে মুঘল সম্রাট শাহাজাহানের পুত্র শাহাজাদা সুজার আমলে বার ভূঁইয়াদের কোন এক উপবংশের মাতু ভূঁইয়া ও দাগন ভূঁ...

মেঘলা আকাশ

  আজকে খুব ভাল লাগছে আমার।কারন আমি জীবনেওট্রেনে ভ্রমন করিনি আজ করব।আমাদের বাসা কুমিল্লা আর ট্রেনে করে বেড়াতে যাবো আমার খালার বাসায়উনার বাসা সিলেট।উনার বাসায় আরো অনেক বারই যাওয়া হইছে বাসে করে কিন্তু ট্রেনে করে এই প্রথম যাওয়া।আবার সিলেট শহর টা অনেক সুন্দর একটা শহর। অনেক দিন পরে খালার বাসায় যাচ্ছি তাই আজকে মনের মধ্যে অজানা এক উৎফুল্ল ও ভাললাগা কাজ করছে। . কুমিল্লা ট্রেন স্টেশনে গিয়ে একটা টিকেট কেটে বসে আছি। দশমিনিট পরে ট্রেন আসবে।দেখতে দেখতে ট্রেন এসে গেল।আমি আমার ব্যাগ টা নিয়ে ট্রেনের মধ্যে আমার সিট খুঁজে বসে পড়লাম।আমার ভাগ্য মনে হয় ভালই ছিল। আমি যে ট্রেনে জানালার পাশে সিট পেয়েছি।একটু পরে একটা মেয়ে এসে পাশে বসল।মেয়েটা অনেক সুন্দরি ছিল। . ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেনের গতির সাথে সাথে গাছ-পালা গুলোও দুরে চলে যাচ্ছে।মাঝে মাঝে রেললাইনের পাশের বাড়ির সামনে ছোট ছোট বাচ্চাদের হৈ চৈ দেখতে পেলাম হয়ত ট্রেন দেখে ওরাও আনন্দ পাচ্ছে।এই সব আনন্দঘন দৃশ্য গুলো দেখে অজান্তেই মনের মধ্যে অন্যরকম শিহরন বয়ে যেতে লাগল। . --এই ছেলে একটা কথা ছিল। --হুম বলেন। --কিছু মনে করবের না তো। --না বলেন। --আমাকে এই জানালার পা...