Skip to main content

সোনাগাজীর সকল তথ্য

আয়তন : ২৩৯.১৪ কিঃমিঃ
জনসংখ্যা : ৪,২৭,৯১৩ (প্রায়)
সাক্ষরতার হার : ৬৫%

অবস্থান :

ফেনী জেলার সবচেয়ে বড় উপজেলা। এ উপজেলার উত্তরে ফেনী সদর উপজেলা , উত্তর-পশ্চিমে দাগনভূঁইয়া উপজেলা , পশ্চিমে ছোট ফেনী নদী ও নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা , দক্ষিণে নোয়াখালী জেলার
কোম্পানীগঞ্জ উপজেলা ও সন্দ্বীপ চ্যানেল, পূর্বে ফেনী নদী ও চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলা অবস্থিত।

প্রশাসনীক এলাকা :

সোনাগাজী উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম
সোনাগাজী থানার আওতাধীন।
পৌরসভা: সোনাগাজী
ইউনিয়নসমূহ:
১নং চর মজলিশপুর
২নং বগাদানা
৩নং মঙ্গলকান্দি
৪নং মতিগঞ্জ
৫নং চর দরবেশ
৬নং চর চান্দিয়া
৭নং সোনাগাজী
৮নং আমিরাবাদ
৯নং নবাবপুর

নামকরণ :

ধারণা করা হয়, পলাশী যুদ্ধের পর ১৭৮০ খ্রিঃ থেকে ১৮০০ খ্রিঃ এর মাঝামাঝি সময় নয়নগাজী নামে জনৈক ব্যক্তি ইসলাম ধর্ম প্রচারের জন্য উপমহাদেশের পশ্চিম অংশ থেকে অত্র এলাকায় আগমন করেন। সোনাগাজী নামে তাঁর এক ছেলে ধনসম্পদের অধিকারী হয়ে এ এলাকায় প্রভাব বিস্তার করেন। সম্ভবত তাঁর নাম অনুসারে অত্র উপজেলার নাম সোনাগাজী নামকরণ করা হয়।
কিংবদন্তি আছে, বাংলার বারো ভূঁইয়াদের বিখ্যাত জমিদার ছিলেন ফজলগাজী, ফজলগাজীর পুত্র বাহাদুর গাজী, বাহাদুর গাজীর পুত্র সোনাগাজী। তিনি প্রচুর ধনসম্পদের অধিকারী অত্যন্ত প্রতাপশালী ছিলেন, যার নামানুসারে এ অঞ্চলের নামকরণ করা হয় সোনাগাজী।

অতিত ইতিহাস :

মোগল সম্রাট ক্ষমতা গ্রহণের পর তাঁর পুত্র মোহাম্মদ সুজাকে বাংলার সুবাদার হিসেবে নিযুক্ত করেন। তখনকার সময় উপকূলীয় অঞ্চলগুলোতে আরাকানী নৌ হামলা হতো। তাই, দায়িত্ব গ্রহণের পর আরাকানী নৌ হামলা থেকে উপকূলীয় অঞ্চল রক্ষা করার জন্য মেঘনা নদীর মোহনা ও ফেনী নদীর ভাটি অঞ্চলে কয়েকটি শক্তিশালী দুর্গ তৈরি করেন। সোনাগাজী অঞ্চলেও তিনি দুর্গ স্থাপন করেন। তাই, তাঁর নামানুসারে এখনো এই অঞ্চল সুজাপুর নামে পরিচিত।

শিক্ষা :

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা : ১০৮টি
২. মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা : ২৪টি
৩. মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সংখ্যা : ০৩টি
৪. নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা : ০২টি
৫. দাখিল মাদ্রাসা : ১৩টি
৬. আলিম মাদ্রাসা : ০৩টি
৭. ফাজিল মাদ্রাসা : ০৩টি
৮. কওমী মাদ্রাসা : ৩০টি
৯. সরকারি ডিগ্রী কলেজ : ০১টি
১০. বেসরকারি ডিগ্রী কলেজ : ০১টি
১১. বেসরকারি কলেজ : ০১টি
১২. উচ্চ মাধ্যমিক বেসরকারি মহিলা কলেজ : ১টি

দর্শনীয় স্থান :

সেনেরখিল জমিদার বাড়ি
শাহাপুর মুসলিম জামে মসজিদ
মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধ,
মুহুরী সেচ প্রকল্প,
সফরপুর সুফি সাহেবের বাড়ী জামে মসজিদ,
সুজাপুর ওয়ালি ভূঁঞা বাড়ী জামে মসজিদ,
বাদশা মিয়া চৌধুরী বাড়ী জামে মসজিদ,
কুঠির কালী বাড়ী মন্দির,
সোনাগাজী কলেজ
আঞ্চলিক ধান গবেষণা কেন্দ্র,
আঞ্চলিক হাঁস প্রজনন খামার,
বায়ু বিদ্যুৎ কেন্দ্র।

কৃতি ব্যক্তিত্ব :

শহীদুল্লা কায়সার , সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবী।
জহির রায়হান , চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, এবং গল্পকার।
ইনামুল হক , নাট্য ব্যক্তিত্ত
সেলিম আল দীন , নাট্য ব্যক্তিত্ত
সি. এস. করিম, তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা
আমিন উদ্দিন আহাম্মদ - প্রধান বিচারপতি (সাবেক)।
রোকেয়া প্রাচী , নাট্য ব্যক্তিত্ত্ব
শমী কায়সার - নাট্য ব্যক্তিত্ত্ব
তপু রায়হান - চলচ্চিত্র ব্যক্তিত্ত্ব
মাহমুদ কলি - চলচ্চিত্র ব্যক্তিত্ত্ব
বিপুল রায়হান - নাট্য নির্মাতা
অনল রায়হান - নাট্য নির্মাতা
এডভোকেট গাজীউল হক - ভাষা সৈনিক
সেলিম আল দীন - নাট্যকার ও শিক্ষাবিদ

সংসদীয় আসন :

আসন : ফেনী-৩
এমপি : মাসুদ উদ্দীন চৌধুরী
দল : জাতীয় পার্টি (এরশাদ)

তথ্যসংগ্রহে  : মোঃ রিফাত হোসেন

............................................. তথ্যসূত্র : উইকিপিডিয়া এবং বাংলাদেশ তথ্য বাতায়ন

ফুলগাজির তথ্য













Comments

Popular posts from this blog

ইংরেজি শিখার কিছু অসাধারণ টিপস? কিন্তু কী? সেই টিপস?

 ঘরে বসে ইংরেজি শিক্ষা করার অনেক টিপস আপনি ইউটিউব, ফেইসবুক অর্থাৎ অনলাইন জগতে আপনি অনেক দেখেছেন । কিন্তু আপনি কোন একটি টিপস কাজে লাগিয়েছেন?  না!  আপনি লাগান নাই!  যদি লাগাতেন অবশ্যই আপনার একটু হলেও দক্ষতা বাড়তো ।    তাই বলছি যতোই ইউটিউব ফেইসবুকে টিপস দেখুন না কেন?  সেগুলোকে কাজে লাগাতে না পারলে আপনার শুধু শুধু সময় এবং চোখের দৃষ্টি নষ্ট করছেন । তাই আমি আপনাদের জন্য আমার নিজস্ব মতামত অর্থাৎ যেটা আমি নিজে প্রয়োগ করে নিজের একটু হলেও ইংরেজীতে দক্ষতা বাড়াতে পারছি সেগুলো তুলে ধরছি ।  ১.  দৈনিক ১০টি করে হলেও শব্দার্থ মুখস্ত করুন । এবং সেগুলোকে প্রথমে মনে মনে নিজের কথা বলার সময় ইউস করুন পরে প্রকাশ্যে ইউস করুন    ২. চেষ্টা করবেন ইংলিশ রোমান্টিক মুভি দেখতে তবে মনে রাখবেন কোন হিট মুভি যেটাকে সোজা বাংলায় বলে মাইর-ফিটের ছবি ঐগুলো দেখবেন না, কারণ ঐসব মুভির কথাগুলো তেমন একটা বুঝা যায় না । যদি আপনি ভালো ইংরেজি বুঝেন তবে দেখতে পারেন প্রবলেম নেই । ৩. সব সময় ইংলিশ ইভেন্ট দেখার জন্য চেষ্টা করবেন, খেলার ইভেন্ট, গানের ইভেন্ট, প্রতিযোগিতার ইভেন্ট যেগুলো উপ...

মেঘলা আকাশ

  আজকে খুব ভাল লাগছে আমার।কারন আমি জীবনেওট্রেনে ভ্রমন করিনি আজ করব।আমাদের বাসা কুমিল্লা আর ট্রেনে করে বেড়াতে যাবো আমার খালার বাসায়উনার বাসা সিলেট।উনার বাসায় আরো অনেক বারই যাওয়া হইছে বাসে করে কিন্তু ট্রেনে করে এই প্রথম যাওয়া।আবার সিলেট শহর টা অনেক সুন্দর একটা শহর। অনেক দিন পরে খালার বাসায় যাচ্ছি তাই আজকে মনের মধ্যে অজানা এক উৎফুল্ল ও ভাললাগা কাজ করছে। . কুমিল্লা ট্রেন স্টেশনে গিয়ে একটা টিকেট কেটে বসে আছি। দশমিনিট পরে ট্রেন আসবে।দেখতে দেখতে ট্রেন এসে গেল।আমি আমার ব্যাগ টা নিয়ে ট্রেনের মধ্যে আমার সিট খুঁজে বসে পড়লাম।আমার ভাগ্য মনে হয় ভালই ছিল। আমি যে ট্রেনে জানালার পাশে সিট পেয়েছি।একটু পরে একটা মেয়ে এসে পাশে বসল।মেয়েটা অনেক সুন্দরি ছিল। . ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেনের গতির সাথে সাথে গাছ-পালা গুলোও দুরে চলে যাচ্ছে।মাঝে মাঝে রেললাইনের পাশের বাড়ির সামনে ছোট ছোট বাচ্চাদের হৈ চৈ দেখতে পেলাম হয়ত ট্রেন দেখে ওরাও আনন্দ পাচ্ছে।এই সব আনন্দঘন দৃশ্য গুলো দেখে অজান্তেই মনের মধ্যে অন্যরকম শিহরন বয়ে যেতে লাগল। . --এই ছেলে একটা কথা ছিল। --হুম বলেন। --কিছু মনে করবের না তো। --না বলেন। --আমাকে এই জানালার পা...

Right form of verb for All classes

গ্রেট প্রিপারেশন স্টাডি সেন্টার কর্তৃক রচিত 1.Sentence যদি Present indefinite tense হয় এবং Subject যদি Third Person singular number হয়, তবে verb-এর সঙ্গে s/es যুক্ত হয়। যেমন:  # Baized (write) a letter.  Ans.: Baized writes a letter.  # The baby (cry).  Ans.: The baby cries.   2. Simple sentence-এ দুটি verb থাকলে দ্বিতীয় verb-এর সঙ্গে ing যোগ হয় অথবা দ্বিতীয় verbটির আগে to বসে।  যেমন: He saw the boy (play) in the field.  Ans.: He saw the boy playing in the field.  I heard him (speak).  Ans.: I heard him speaking.  He helps me (make) the house.  Ans.: He helps me making the house.   3 : দ্বিতীয় verbটি যদি উদ্দেশ্য বোঝাতে ব্যবহূত হয় তবে দ্বিতীয় verb-এর আগে to বসে।  যেমন: I went to the library (read) newspaper.  Ans.: I went to the library to read newspaper.  He repaired the boat (sell) it.  Ans.: He repaired the boat to sell it.   4. No sooner had ............. than,  Scar...