Skip to main content

ফুলগাজীর সকল তথ্য

আয়তন : ৯৯.০৩ কিঃমিঃ
জনসংখ্যা : ১১৭৭৫০ (রিপোর্ট-২০১১)
সাক্ষরতার হার : ৫৭.১৬%

নামকরণ :

কথিত আছে অত্র এলাকায় জনৈক ফুলগাজী মজুমদার নামীয় একজন গুনি ব্যক্তির নামে ফুলগাজী নামক স্থানের নামের প্রেক্ষিতে ফুলগাজী উপজেলার নামকরণ করা হয়।

অবস্থান :

ফেনী জেলার উত্তরাংশে ফুলগাজী উপজেলার অবস্থান। এ উপজেলার উত্তরে
পরশুরাম উপজেলা , পূর্বে ভারতের ত্রিপুরা প্রদেশ , দক্ষিণে ছাগলনাইয়া উপজেলা , দক্ষিণ-পশ্চিমে ফেনী সদর উপজেলা এবং পশ্চিমে ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।
বিওপিঃ ৫টি (কমুয়া, নোয়াপুর, সোনাপুর, খাজুরিয়া, তারাকুচা)

অতিত ইতিহাস :

ফুলগাজী একটি নবসৃষ্ট উপজেলা।ফুলগাজী উপজেলার ৬টি ইউনিয়ন (ফুলগাজী, মুন্সীরহাট, দরবারপুর, আনন্দপুর, আমজাদহাট ও জিএমহাট) নিয়ে ফুলগাজী উপজেলা গঠিত হয় । গত ০৪/০৬/২০০২ তারিখের বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় উপজেলাটি গেজেট ভূক্ত হয়, যাহার স্মারক নং উজে-২/১সি-৩/২০০১/২০১, ২৭/৩/২০০২ তারিখে অনুষ্ঠিত নিকার বৈঠকে পরশুরাম উপজেলার ৬টি ইউনিয়ন (ফুলগাজী, মুন্সীরহাট, দরবারপুর, আনন্দপুর, আমজাদহাট ও জিএমহাট) কর্তন করে উহাদের সমন্বয়ে ফুলগাজী উপজেলা নামে একটি নতুন প্রশাসনিক উপজেলা করার সিদ্ধান্ত গৃহীত হয়। গত ১৪/১০/২০০২ তারিখ ফুলগাজী উপজেলার প্রথম উপজেলা নির্বাহী অফিসার হিসাবে জনাব মোঃ মশিউর রহমান যোগদান করেন। গত ০৫/১১/২০০২ তারিখে তৎকালীন প্রধানমন্ত্রী কর্তৃক উপজেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
বহু রাজনীতিবিদ ও সরকারি উর্ধ্বতন কর্মকর্তার, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তির জন্মস্থান এই ফুলগাজী উপজেলা। এখানকার বহু লোক মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ইত্যাদি দেশে বসবাস করে। মানুষের অর্থনৈতিক অবস্থা জাতীয় প্রেক্ষাপটে যথেষ্ট উন্নত। বিদেশ থেকে প্রবাসীরা প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা প্রেরণ করেন। এর ফলে অত্র উপজেলায় হত দরিদ্র লোকের সংখ্যা তুলনামূলক কম দেখা যায়।

প্রসাসনীক এলাকা :

ফুলগাজী উপজেলায় বর্তমানে ৬টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম ফুলগাজী থানার আওতাধীন।
ইউনিয়নসমূহ:
১নং ফুলগাজী
২নং মুন্সিরহাট
৩নং দরবারপুর
৪নং আনন্দপুর
৫নং আমজাদহাট
৬নং জিএমহাট

ধর্ম বিশ্বাস :

মুসলিম ৮০% , হিন্দু ১২% এবং অন্যান্য ৮% (প্রায়)

শিক্ষা :

সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ৪৬টি
রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়ঃ ১০টি
কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ঃ ৩টি
মাধ্যমিক বিদ্যালয়ঃ ২২টি
কলেজঃ ৫টি (সরকারী ১টি, মহিলা কলেজ ১টি, অন্যান্য ৩টি )
মাদ্রাসাঃ ৭টি

স্বাস্থ্য :

সরকারী হাসপাতালঃ ১টি (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-৩১ শয্যা বিশিষ্ট)
স্বাস্থ্য কেন্দ্র ক্লিনিকঃ ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র-২টি, কমিউনিটি ক্লিনিক-৩টি

হাট বাজার :

হাটবাজার ও মেলা হাটবাজার ১৪, মেলা ২। জি এম হাট, দরবারপুর কালীবাজার, পুরাতন  মুন্সীরহাট, মুন্সীরহাট নতুন বাজার, ফুলগাজী বাজার, আনন্দপুর বাজার উল্লেখযোগ্য।

দর্শনীয় স্থান :

কৃতি ব্যক্তিত্ব :

মকুবল আমিন - মুক্তিযোদ্ধা
লাকি ইনাম - অভিনেত্রী, নাট্যকার
খালেদা জিয়া - সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর প্রধান
জাফর ইমাম - মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী
আবু তাহের মজুমদার - শিক্ষাবিদ, কবি, লেখক এবং অনুবাদক
এ বি এম মূসা - সাংবাদিক, কলামিষ্ট
কফিলউদ্দিন মাহমুদ - বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর
শাহীন সামাদ - স্বাধীন বাংলা বেতারের শিল্পী ও বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী
আবদুস সালাম - সাংবাদিক
আবদুর রউফ পাটোয়ারী- সাংবাদিক( চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন) কলামিষ্ট, কবি ও সাহিত্যিক।
আবুল হাসেম-মুক্তিযোদ্ধা (গ্রাম-তারাকুচা, আমজাদহাট)
কেফায়েত উল্লা (কুনু চেয়ারম্যান) আমজাদহাট,তারাকুচা জাফর ইমাম উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা।

সংসদীয় আসন :

আসন : ফেনী-১
এমপি : শিরিন আখতার
দল : জাতীয় সমাজতান্ত্রীক দল

উপজেলা পরিষদ :

চেয়ারম্যান : আব্দুল আলিম মজুমদার
দল : বাংলাদেশ আওয়ামীলিগ

তথ্যসংগ্রহে  : মোঃ রিফাত হোসেন

............................................. তথ্যসূত্র : উইকিপিডিয়া এবং বাংলাদেশ তথ্য বাতায়ন














Comments

Popular posts from this blog

ইংরেজি শিখার কিছু অসাধারণ টিপস? কিন্তু কী? সেই টিপস?

 ঘরে বসে ইংরেজি শিক্ষা করার অনেক টিপস আপনি ইউটিউব, ফেইসবুক অর্থাৎ অনলাইন জগতে আপনি অনেক দেখেছেন । কিন্তু আপনি কোন একটি টিপস কাজে লাগিয়েছেন?  না!  আপনি লাগান নাই!  যদি লাগাতেন অবশ্যই আপনার একটু হলেও দক্ষতা বাড়তো ।    তাই বলছি যতোই ইউটিউব ফেইসবুকে টিপস দেখুন না কেন?  সেগুলোকে কাজে লাগাতে না পারলে আপনার শুধু শুধু সময় এবং চোখের দৃষ্টি নষ্ট করছেন । তাই আমি আপনাদের জন্য আমার নিজস্ব মতামত অর্থাৎ যেটা আমি নিজে প্রয়োগ করে নিজের একটু হলেও ইংরেজীতে দক্ষতা বাড়াতে পারছি সেগুলো তুলে ধরছি ।  ১.  দৈনিক ১০টি করে হলেও শব্দার্থ মুখস্ত করুন । এবং সেগুলোকে প্রথমে মনে মনে নিজের কথা বলার সময় ইউস করুন পরে প্রকাশ্যে ইউস করুন    ২. চেষ্টা করবেন ইংলিশ রোমান্টিক মুভি দেখতে তবে মনে রাখবেন কোন হিট মুভি যেটাকে সোজা বাংলায় বলে মাইর-ফিটের ছবি ঐগুলো দেখবেন না, কারণ ঐসব মুভির কথাগুলো তেমন একটা বুঝা যায় না । যদি আপনি ভালো ইংরেজি বুঝেন তবে দেখতে পারেন প্রবলেম নেই । ৩. সব সময় ইংলিশ ইভেন্ট দেখার জন্য চেষ্টা করবেন, খেলার ইভেন্ট, গানের ইভেন্ট, প্রতিযোগিতার ইভেন্ট যেগুলো উপ...

মেঘলা আকাশ

  আজকে খুব ভাল লাগছে আমার।কারন আমি জীবনেওট্রেনে ভ্রমন করিনি আজ করব।আমাদের বাসা কুমিল্লা আর ট্রেনে করে বেড়াতে যাবো আমার খালার বাসায়উনার বাসা সিলেট।উনার বাসায় আরো অনেক বারই যাওয়া হইছে বাসে করে কিন্তু ট্রেনে করে এই প্রথম যাওয়া।আবার সিলেট শহর টা অনেক সুন্দর একটা শহর। অনেক দিন পরে খালার বাসায় যাচ্ছি তাই আজকে মনের মধ্যে অজানা এক উৎফুল্ল ও ভাললাগা কাজ করছে। . কুমিল্লা ট্রেন স্টেশনে গিয়ে একটা টিকেট কেটে বসে আছি। দশমিনিট পরে ট্রেন আসবে।দেখতে দেখতে ট্রেন এসে গেল।আমি আমার ব্যাগ টা নিয়ে ট্রেনের মধ্যে আমার সিট খুঁজে বসে পড়লাম।আমার ভাগ্য মনে হয় ভালই ছিল। আমি যে ট্রেনে জানালার পাশে সিট পেয়েছি।একটু পরে একটা মেয়ে এসে পাশে বসল।মেয়েটা অনেক সুন্দরি ছিল। . ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেনের গতির সাথে সাথে গাছ-পালা গুলোও দুরে চলে যাচ্ছে।মাঝে মাঝে রেললাইনের পাশের বাড়ির সামনে ছোট ছোট বাচ্চাদের হৈ চৈ দেখতে পেলাম হয়ত ট্রেন দেখে ওরাও আনন্দ পাচ্ছে।এই সব আনন্দঘন দৃশ্য গুলো দেখে অজান্তেই মনের মধ্যে অন্যরকম শিহরন বয়ে যেতে লাগল। . --এই ছেলে একটা কথা ছিল। --হুম বলেন। --কিছু মনে করবের না তো। --না বলেন। --আমাকে এই জানালার পা...

Right form of verb for All classes

গ্রেট প্রিপারেশন স্টাডি সেন্টার কর্তৃক রচিত 1.Sentence যদি Present indefinite tense হয় এবং Subject যদি Third Person singular number হয়, তবে verb-এর সঙ্গে s/es যুক্ত হয়। যেমন:  # Baized (write) a letter.  Ans.: Baized writes a letter.  # The baby (cry).  Ans.: The baby cries.   2. Simple sentence-এ দুটি verb থাকলে দ্বিতীয় verb-এর সঙ্গে ing যোগ হয় অথবা দ্বিতীয় verbটির আগে to বসে।  যেমন: He saw the boy (play) in the field.  Ans.: He saw the boy playing in the field.  I heard him (speak).  Ans.: I heard him speaking.  He helps me (make) the house.  Ans.: He helps me making the house.   3 : দ্বিতীয় verbটি যদি উদ্দেশ্য বোঝাতে ব্যবহূত হয় তবে দ্বিতীয় verb-এর আগে to বসে।  যেমন: I went to the library (read) newspaper.  Ans.: I went to the library to read newspaper.  He repaired the boat (sell) it.  Ans.: He repaired the boat to sell it.   4. No sooner had ............. than,  Scar...